দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দুষছে ইসরায়েল ও হিজবুল্লাহ। এতে লেবানন সীমান্তে নতুন করে উত্তেজনা বেড়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবানন থেকে ছোড়া কয়েকটি রকেট প্রতিহত করা হয়েছে। এ সময় শ্তুলা এলাকায় সাইরেন বেজে ওঠে। হিজবুল্লাহও টেলিগ্রামে ওই এলাকায় রকেট হামলার দায় স্বীকার করেছে।
আইডিএফ দাবি করেছে, ইসরায়েলি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা তিন হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননে পৃথক দুই ঘটনায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলার অভিযোগও তুলেছে তারা।
আইডিএফ বলছে, এসব পদক্ষেপ যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’।
অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে।
এদিকে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় টাইর এলাকায় ইসরায়েল হামলা চালিয়েছে। পরিস্থিতি ঘিরে সীমান্তে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এমএস/